০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁওয়ে অবৈধ পিস্তলসহ আটক ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে আটক করা হয়েছে।

সোমবার সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে গেল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আটকৃত সোহেলের বাড়িতে বিশেষ অভিযানে তার বাড়ি তল্লাশির সময়ে তার শয়নকক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

এছাড়াও অভিযান পরিচালনা করে রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে হরিনারায়ণপুর এলাকার আব্দুর রহিমের ছেলে পলাতক কারাদন্দিত আসামি গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার সহ গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অবৈধ পিস্তলসহ আটক ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা

প্রকাশিত : ০৪:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫