০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার সময় প্রেস ক্লাব কার্যালয়স্থ শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ’র সহযোগীতায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাব আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালানায় এবং আহবায়ক ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোজাহের উদ্দিন আশরাফ বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের দোসরদের জন্য এই ক্লাবে প্রবেশ করতে পারিনি। উল্টো হয়েছি হামলা ও মামলার স্বীকার। সীতাকুণ্ড প্রেস ক্লাব ফ্যাসিবাদের দোসরমুক্ত হওয়ায় আমরা খুব আনন্দিত এবং স্বস্তিবোধ করছি। লায়ন আসলাম চৌধুরী এফসিএ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সীতাকুণ্ডবাসীর উন্নয়নে প্রেস ক্লাবকে সর্বাত্মক সহযোগীতা করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির মহিলানেত্রী লাকি মাওলা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ সুলাইমান মেহেদী হাসান, সদস্য ও দৈনিক দিনকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, ইলিয়াস ভূঁইয়া, ফারহান সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ডিএস…
ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

প্রকাশিত : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫