০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
কৃষিভূমিতে কাজ না করায় শিক্ষার্থীকে মারধর

আনোয়ারায় হুজুরের মারধরে ক্ষোভে বিষপানে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিভূমিতে কাজ না করায় শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বকাবকি ও মারধর করার ক্ষোভে বিষপানের ১সপ্তাহ পর হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়াস্থ “মাদরাসা আরবিয়া খাইরিয়া” এই বিষপানের ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

জানা যায়, আটককৃত শিক্ষক হলেন, “মাদরাসা আরবিয়া খাইরিয়া” শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম (৩২)। আটককৃত শিক্ষকের বাড়ি কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলায় বলে জানা যায়। আর মৃত শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ফোরকান বাঁশখালী সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। সে গত দুই বছর ধরে মাদ্রাসাটির শর্টকোর্স বিভাগে পড়াশোনা করে আসছে বলে জানা যায়।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২ফেব্রুয়ারি সকাল ১০টায় মাদ্রাসার কৃষি ভূমিতে কাজ না করায় শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ফোরকানকে বকাঝকা এবং একপর্যায়ে মারধর করে শিক্ষক রফিকুল ইসলাম। এসময় ক্ষোভে শিক্ষার্থী ফোরকান কৃষিভূমির জন্য আনা কীটনাশক খেয়ে ফেলে। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষকরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং অবস্থার অবনতি হওয়ায় শিক্ষার্থীর পরিবার ফোরকানকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিভূমিতে কাজ না করায় শিক্ষার্থীকে মারধর

আনোয়ারায় হুজুরের মারধরে ক্ষোভে বিষপানে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫