০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময়

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড থানা ও পৌর শাখার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাব কার্যালয়স্থ জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদ মুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ফারহান সিদ্দিক এর সঞ্চালনায় ও আহবায়ক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সীতাকুণ্ড থানা শাখার সভাপতি সাকিব শিকদার,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সীতাকুণ্ড পৌর শাখার সভাপতি এইসানুল হক, থানা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব মোঃ সুলাইমান মেহেদী হাসান।

মতবিনিময় সভায় শিবির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকার ছাত্রশিবিরকে নানাভাবে হামলা-মামলা দিয়ে নির্যাতন করেছে। ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর ছাত্রশিবির প্রকাশ্যে সাংগঠনিক কাজ করতে পারছে। আর ৫ আগস্টের পূর্বে সীতাকুণ্ড প্রেস ক্লাবের দিকে তাকালে আমাদের ভয় হত। কারণ এই প্রেস ক্লাবে বসেই ছাত্রশিবিরের তালিকা করে থানায় দেওয়া হতো। সেই সীতাকুণ্ড প্রেস ক্লাব ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ছাত্রশিবির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে পারছে। আমরা এই মতবিনিময় সভা থেকে হুশিয়ার করে বলতে চাই, সীতাকুণ্ড প্রেস ক্লাবে আর যেন কোন স্বৈরাচারের দোসর সদস্য হতে না পারে।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বারৈয়াঢালা ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক তানবীর আহমেদ, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক আরাফাত নিজামী, থানা শাখার প্রচার সম্পাদক তানবীর উদ্দীন, প্রেস ক্লাবের সদস্য কামরুজ্জামান, ইলিয়াস ভূঁইয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে ফ্যাসিবাদ মুক্ত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ডায়েরী ও নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

দীর্ঘ ১৭ বছর পর সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময়

প্রকাশিত : ০৩:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫