০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরী অপসারণের দাবীতে মানববন্ধন  

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরী অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার বাসিন্দারা।
এ সময় বিক্ষুব্ধ ছাত্রজনতা টায়ার ফ্যাক্টরী অপসারণের দাবীতে মহাসড়কে অবস্থান নেন।
বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, টায়ার ফ্যাক্টরী ক্ষতিকারক গন্ধে আমাদের শরীরের নানা ধরনের রোগ তৈরী হচ্ছে। শ্বাসকষ্ট হতে শুরু করে কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা জানান, এলাকাটি দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে। অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই।
উক্ত মানববন্ধনে দেড়শতাধিক নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।
ডিএস/
ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

সীতাকুণ্ডে ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরী অপসারণের দাবীতে মানববন্ধন  

প্রকাশিত : ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫