০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসদরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় পৌরসদরের স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন ব্যবসায়ী গৌরাঙ্গ বণিক।
এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী গৌরাঙ্গ বণিক বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত বাবা জুয়েলার্সের মালিক ও পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি এবং পৌরসদরের ৪নং ওয়ার্ডের হিন্দু একতা সমাজের সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করতেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিছু কুচক্রী মহল আমার ব্যবসায়ী সুনাম ও ক্ষতি সাধন এবং আগামী একাদশ পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন থেকে আমাকে দূরে রাখার ষড়যন্ত্রে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে হয়রানির উদ্দেশ্যে কিছু ভুঁইফোঁড় নিউজ পোর্টালের মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমি যেহেতু একজন ব্যবসায়ী ও পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি সেহেতু কেবিনেট এর পক্ষ থেকে আমাকে দল ও মতের ঊর্ধ্বে থেকে চলতে হয়। সামাজিক অনুষ্ঠানাদিতে ও ব্যবসায়ী দোকান মালিক সমিতির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন  রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমার ছবি থাকতেই পারে। সেটিকে নিয়ে তারা আমাকে রাজনৈতিক ট্যাগ লাগানোর মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে। আমি এর জন্য সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন মহলের সহযোগীতা কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসদরের ব্যবসায়ীবৃন্দ।
ডিএস..
ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫