১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় কিশোরের মৃত্যু

ছবি: নিহত শাকিব ও ঘাতক ট্রলি।

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের আকবর মণ্ডলের ছেলে এবং তারাগুনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বাবাকে খাবার দিয়ে শাকিব সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবি: নিহত শাকিব ও ঘাতক ট্রলি।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রকাশিত : ০৪:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫