চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততি সভাটি অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল কবির, সীতাকুণ্ড সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলমসহ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন্ন নেছা বেগম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিতে যেন কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী- এমনটি সুস্পষ্ট ঘোষণা দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
ডিএস..





















