পাবনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পাবনা প্রেসক্লাব সহ সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও অন্যান্য সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও এ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিএস../





















