‘জুলাই বিপ্লব-২৪’ এর প্রথম শহীদ, শহীদ আবু সাঈদ এর নামে ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের গেইটের নামকরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা এই গেইটটি উদ্বোধন করা হয়।
ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনায় উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মিডিয়া প্রধান মোঃ আবুল হোসেন ও জামায়েত নেতা এবং সাবেক পৌর কমিশনার রায়হান উদ্দিন
এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সীতাকুণ্ডে আসতে পারি নাই স্বৈরাচারের দোসরদের হামলা-মামলার কারণে। ১৭ বছর এই প্রেস ক্লাবে বসে স্বৈরাচারের দোসররা মামলার চক তৈরী করতো। অবশেষে এই প্রেস ক্লাব স্বৈরাচারমুক্ত হওয়ায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি জুলাই বিপ্লবের প্রথম শহীদ, শহীদ আবু সাঈদের নামে এই ফ্যাসিবাদমুক্ত প্রেস ক্লাবে একটি গেইটের নামকরণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মঞ্চ থেকে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। আর যাতে সেই স্বৈরাচাররা এই প্রেস ক্লাবে প্রবেশ করতে না পারে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সাথে আমরাও আছি।
ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর কৃষক দলের সভাপতি আকাইদুল ইসলাম ডালিম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, সদস্য কামরুজ্জামান, ইলিয়াছ ভূঁইয়া, এম কে মনির, ফারহান সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একইদিন সন্ধ্যা ৭টায় ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর যুবদলের সভাপতি অমলেন্দু কনক।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক বলেন, সারা বাংলাদেশে মতো আমরা ১৭টি বছর সীতাকুণ্ড প্রেস ক্লাবে প্রবেশ করতে পারি নাই। একমাত্র ফ্যাসিবাদের দোসরদের দ্বারা আমরা অনেক নির্যাতিত। তদ্রূপ সারা বাংলাদেশে যে দোসররা আছে এই প্রেস ক্লাবেও ছিল। আপনারা যে এটাকে দোসরমুক্ত করেছেন এজন্য আপনাদের কে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকল কর্মকাণ্ডে আমরা একত্মতা ঘোষণা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক গোপাল শর্মা, সম্মানিত সদস্য পুজনদে, পূজা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন বৈষ্ণব্যসহ প্রমুখ।
ডিএস../





















