০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। সেসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ শ্রদ্ধার জানান। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেনে করেন। ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’ শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন সনাক সভাপতি এম. সাইফুল মাবুদ।

মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, শোভাযাত্রাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত : ১১:২১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫