০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
আফরোজ খান মডেল স্কুলের উদ্যোগে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। সেই অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। এ ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়।

একুশের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় টাউন হলের শহিদ মিনারে প্রথমে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুল।

দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং চিত্রাংক, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত চিত্রাংক, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আফরোজ মডেল খান স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

আফরোজ খান মডেল স্কুলের উদ্যোগে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত : ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫