০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টার সময় সীতাকুণ্ড প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব কার্যালয়স্থ শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের অন্যতম সাবেক সভাপতি আ ফ ম বোরহান উদ্দিন, কবি ও লেখক জামসেদ উদ্দিন, আতাহার সিদ্দিকী খসরু, প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের চিরকালীন প্রেরণার উৎস। একুশ আমাদের শোষণ, আধিপত্যবাদ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায়। যার কারণে ৫২-এর পরবর্তীতে ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পর ২৪-এর জুলাই অভ্যুত্থানে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। একুশের ধারাবাহিকতায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই ছাত্র ও তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করেছে। আর প্রতিটি আন্দোলনের মূলে ছিল- বৈষম্য ও বঞ্চনা দূর করা। বক্তারা আরও বলেন, একুশের চেতনা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।
বক্তারা আরও বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষাকে আমরা ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা করি। মাতৃভাষায় জ্ঞান চর্চা যতটা সহজ, অন্য ভাষায় ততটা কঠিন। উন্নত বিশ্বের দেশগুলোতে মাতৃভাষায় জ্ঞান চর্চা হয়ে থাকে।
সভার শুরুতে বক্তারা ৫২-এর ভাষাশহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সদস্য কামরুজ্জামান, হাকিম মোল্লা, ইলিয়াছ ভূঁইয়া, ফারহান সিদ্দিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে একুশের প্রথম প্রহরে ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এবং সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
ট্যাগ :
জনপ্রিয়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

প্রকাশিত : ০৪:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫