০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণ,নিহত ২

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে একটি বেসরকারি ব্যাংকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২৩)। তারা এসআর পাওয়ার টে কনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাচঁপুর উপ-শাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামের দুজনকে পাঠালে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে দুজন মারা যান।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুইজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণ,নিহত ২

প্রকাশিত : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫