০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলা,এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুর রহমান ও খালাসপ্রাপ্ত আসামির নাম মো. নাছির উদ্দিন।অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো. নাছির উদ্দিনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আব্দুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার নথি থেকে জানা যায়, নগরীর পাহাড়তলী থানার আলিফ গলিতে ২০২০ সালের ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১৫ অক্টোবর সকাল সাড়ে দশটার যেকোনও সময়ে বিজয় কুমার বিশ্বাসকে প্রতারণাপূর্বক আসামি আব্দুর রহমান অফিসে ডেকে নিয়ে যায়। সেখানে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে বস্তায় ভরে রাখে।

এ ঘটনায় বিজয় কুমার বিশ্বাসের ভাই সঞ্জয় কুমার বিশ্বাস বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১০ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দেন পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলা,এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ

প্রকাশিত : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫