০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত-২০

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সরকার গ্রুপ ও বড়বাড়িয়া গ্রুপের মধ্যে সোমবার সকালে সংঘর্ষ বাঁধে।সংঘষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার উল্টাডাব গ্রামে সর্দার গোষ্ঠি সবুজ ও বড়বাড়িয়া গোষ্ঠির কালাম এদের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ইতিপূর্বে এদের মধ্যে কয়েকবার সংঘর্ষ ঘটেছিল। তাদের মধ্যে মামলাও আছে হাফ ডজন। এদিন সকালে সামান্য কথাকাটা কাটিকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, সকালে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া পর পুলিশ পাঠিয়েছি এখন পরিস্থিতি শান্ত রয়েছে।এদিকে ওসি অপারেশন আবু সাঈদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কোন পক্ষই মামলা করতে আসে নাই।এদিকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত-২০

প্রকাশিত : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫