০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শৈলকুপায় তিন খুনের ঘটনায় মামলা

ঝিনাইদহে চরমপন্থি নেতা হানেফ ও তার দুই সহযোগীসহ তিন খুনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকাল ১০টায় শৈলকুপা থানায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত হানেফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজেদুল ইসলাম ইশা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ট্রিপল খুনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কোন আসামির নাম উল্লেখ করা হয়নি, ১৫ থেকে ২০ জনের অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা নং-৮।

তিনি জানান, হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কোন আসামি আটক করা যায়নি। তবে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।গত শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে তিন খুনের ঘটনা ঘটে। পরদিন শনিবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যার দিকে তিনটি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত তিনজন হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা হানেফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম (২৮)।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

শৈলকুপায় তিন খুনের ঘটনায় মামলা

প্রকাশিত : ০৫:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫