ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিকর ক্যামিকেল ও চামড়ায় ব্যবহার করে এমন লবন বেকারির পণ্য তৈরিতে ব্যাবহার করার দায়ে সুরুচি নামক একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার, ব্রাহ্মণবাড়িয়া।
গতকাল সোমবার সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর এলাকার বাকাইলে এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, সুরুচি নামক বেকারীতে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত হচ্ছে, নিষিদ্ধ রং এবং টেক্সটাইল সল্ট (চামড়ার লবন) দিয়ে বেকারি পণ্য প্রস্তুত হচ্ছে।
এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা পাশাপাশি সতর্ক করা হয়। বেকারীর পরিচালক তার অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকার অঙ্গীকার করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ডিএস../

























