০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

চসিকের নতুন লোগো, নৌকা বাদ যুক্ত শাপলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। এরস্থলে জাতীয় ফুল শাপলার প্রতীক যুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চসিকের ফেসবুক পেইজে লোগোটি প্রকাশ করা হয়। এতদিন চসিকের লোগেতে পাহাড়, নদী, নদীতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি ছিল। নতুন লোগোতে নৌকা বাদ দিয়ে শাপলা যুক্ত করা হয়েছে। বাকিগুলো আগের মতো আছে। নৌকা একটি দলের প্রতীক হওয়ায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, সিটি করপোরেশনের লোগোর মধ্যে নৌকা ছিল। যা একটি দলের দলীয় প্রতীক। তাই দায়িত্ব নেওয়ার পর লোগো থেকে নৌকা বাদ দিয়ে সার্বজনীন প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে লোগো পরিবর্তন করা হয়েছে।
২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। এরপর একই বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৫ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেন তিনি।১৮৬৩ সালের ২২ জুন প্রথম চিটাগাং মিউনিসিপ্যালটি গঠিত হয়। এর প্রথম প্রশাসক ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মিঃ জে.ডি. ওয়ারড।১৯৬০ সালে মিউনিসিপ্যাল কমিটি গঠন করা হয়। তখন ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়। পৌরসভা করা হয় ১৯৭৭ সালের ২৭ জুন। এর চেয়ারম্যান হন ফজল করিম। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর পৌরসভা থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয় এবং ১৯৮২ সালের অর্ডিন্যান্সে ১ জন মেয়র/ প্রশাসক, ২ জন ডেপুটি মেয়র/প্রশাসকের পদ সৃষ্টি করা হয়।
চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ১৯৯০ সালের ৩০ জুলাই সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। তখন মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র করা হলে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন এবং ডেপুটি মেয়র হন এম আবু নাছের চৌধুরী ও দস্তগীর চৌধুরী।১৯৯৩ সালের আদেশে ডেপুটি মেয়রের পদ বিলুপ্ত এবং মেয়র পদে সরাসরি নির্বাচনের বিধান আনা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মীর মোহাম্মদ নাছির উদ্দিন মেয়র পদ থেকে পদত্যাগ করলে বিভাগীয় কমিশনার এম এ বারী প্রশাসক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে পরাজিত করে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের প্রথম নির্বাচিত মেয়র হন।
ডিএস../
ট্যাগ :
জনপ্রিয়

চসিকের নতুন লোগো, নৌকা বাদ যুক্ত শাপলা

প্রকাশিত : ০৫:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫