১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় চন্দ্রনাথ ধামে তিন পূণ্যার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে চন্দ্রনাথ ধামে তিন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অন্যজনের লাশ নিয়ে গেছেন নিহতের পরিবার। এমনটাই জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম। গতকাল বুধবার সকাল থেকে দুপুর ২টার মধ্যে চন্দ্রনাথ ধামে এ সকল ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর গুনিয়া গ্রামের মনিদ্র দুপি’র পুত্র বান্টু দাশ (৬০) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার তারাকান্দস গ্রামের দীপা সরকার (৪৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠার পর তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ভীড়ের চাপে সকালেও ১৮ বছর বয়সী এক পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার পরিবার তাকে নিয়ে চলে যায়।

এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টোশন ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ভীড়ের চাপে তিন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। সকালে ১৮ বছর বয়সী এক পূণ্যার্থীর মৃত্যু হয়। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবার তাকে নিয়ে চলে যায়। আর দুপুরে যে দুইজনের মৃত্যু হয়েছে তাদের লাশ দুইটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

তবে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান দুই জনের মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, ভীড়ের চাপে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।একইভাবে শিব চতুর্দশী মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় চন্দ্রনাথ ধামে তিন পূণ্যার্থীর মৃত্যু

প্রকাশিত : ১২:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫