চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে। (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে তাদের আটক করা হয়,এসময় তাদের সাথে থাকা ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের হোয়াইকং এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে রোকিয়া বিবি (২১) ও সাতকানিয়ার ঢেমশা চাঁদের পাড়ার মৃত আলিমুল্লার মেয়ে নুর বাহার (৬২)।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, বুধবার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ডিএস../





















