১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে গণতন্ত্র উৎসব পালিত

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে গণতন্ত্র উৎসব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা চত্বরে ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় গণতন্ত্রের গুরুত্ব ও যুব সমাজের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ফজলুল হক খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান ও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন।

বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের বিকাশে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। এজন্য যুবদের সচেতন হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিভিন্ন সংগঠন ও যুব ফোরামের স্টল, নাটক, সংগীত পরিবেশনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত করতে যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এই গণতন্ত্র উৎসবের আয়োজন করা হয়।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে গণতন্ত্র উৎসব পালিত

প্রকাশিত : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫