মাহে রমজান কে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিয়মিত বাজার তদারকি করছেন উপজেলা প্রশাসন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১ টায় সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মোড়কে নির্ধারিত তথ্য থাকা ও পণ্যের মজুত পরীক্ষা করে দেখা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন কে ৩ টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
ডিএস../
























