০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে আগুনে পুড়ে এক বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা দাড়ালিয়া পাড়ার মাজার বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ইউনিয়নের দাড়ালিয়া পাড়ার মাজার বাড়ীর বাসিন্দা সুলতান আহম্মদ এর পুত্র মোঃ আবুল হোসেন (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়ালিয়া পাড়া মাজার বাড়ীর আবুল হোসেনের ঘরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মূহুর্তে ছড়িয়ে পড়লে ভয়ে বাড়ীর সবাই বের হয়ে দূরে সরে যায়। অল্প সময়ের মধ্যে কাঠের বাড়ীটি পুড়ে ছাই হয়ে গেলে বাড়ীর লোকজন ভষ্মীভূত ঘর দেখতে এসে দেখেন ঘরের একটি খাটে শোয়া অবস্থায় বৃদ্ধ আবুল হোসেন জীবন্ত পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার শরীরের হাড় ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

ঐ এলাকার বাসিন্দা মোঃ ইউসুফ জানান, অগ্নিকাণ্ডে বৃদ্ধ আবুল হোসেন জীবন্ত পুড়ে ছাই হয়ে যাওয়ায় আশেপাশে পোড়া গন্ধে ছেয়ে গেছে। বৃদ্ধের তিন ছেলে, স্ত্রীসহ পরিবারের লোকজন ঘটনার সময় ঘরে থাকলেও অগ্নিকাণ্ডের সময় প্রাণ ভয়ে সবাই ঘর থেকে বের হয়ে আসলেও বৃদ্ধ আবুল হোসেন যে ঘরে ছিলেন তা কারো খেয়াল ছিলো না। সবাই ভেবেছিলেন তিনিও ঘর থেকে বাইরে চলে গেছেন। আধা ঘণ্টা পর আগুন নিভে গেলে তারা ঘরে এসে দেখেন বৃদ্ধের হাড়গোর পোড়া একটি খাটের উপর পড়ে আছে। পরে পরিবারের লোকজন আহাজারি শুরু করে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কেউ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়নি বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম।

তবে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ পুড়ে মারা যাবার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে আগুনে পুড়ে এক বৃদ্ধ নিহত

প্রকাশিত : ০৫:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫