আনোয়ারায় বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মুহাম্মদ উল্লাহ পাড়ায় প্রধান সড়কের ওপর ফেলানো হচ্ছে ওয়াশরুমের ময়লা পানি।এই ময়লা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, মুহাম্মদ উল্লাহ সড়কটি যেন মরণ ফাঁদ।সড়কটিতে ছোট-বড় বিপদজনক গর্ত সৃষ্টি হয়েছে।যানবাহন চলাচল তো দূরে কথা এলাকাবাসী চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।তারমধ্য সড়কের ওপর ফেলানো হচ্ছে ওয়াশরুমের ময়লা এবং ব্যবহিত নোংরা পানি।স্থানীরয়া প্রতিবাদ করে কোন সুফল পাচ্ছে না বলে জানা যায়।
এলাকাবাসীরা জানান, কয়েকদিন আগে মান্নান নামে এক মোটরসাইকেল আরোহী ময়লা পানি পড়েতে পড়ে আঘাত পেয়েছে।প্রতিদিন এভাবে ময়লার পেরিয়ে হেঁটে যেতে হচ্ছে এলাকাবাসীদের।প্রতিবাদ করে ওয়াশরুমের ময়লা পানি বন্ধ করা যাচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী জানান, সড়কের ওপর ময়লা পানি গুলো পায়ে এবং হাতে রেগে পরিবারের সবার মাঝে জীবাণু ছড়িয়ে পড়বে। এতে পরিবারের লোকজন টাইফয়েড, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হবে।
বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল জানান,এই সড়কের ওপর ময়লা, নোংরা পানি ফেলানো খুব দুঃখ জনক।মানুষের মনুষ্যত্ব না থাকলে এমন কাজ করবে।সড়কের ১৫০ ফুট বরাদ্দ দেওয়া হয়েছে। ২/১ দিনের মধ্যে ইঞ্জিনিয়ার আসবে।আশা করি অতি দ্রুত সময়ে সড়কটি কাজ হয়ে যাবে।
ডিএস./




















