১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২  

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করা হয়েছে।রবিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে মাদকসহ আটক করা হয়।
আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া(৩৪) ও গকুলা গ্রামের মৃত: আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকায় সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারিদের বসতঘরে সংরক্ষিত ৯২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা জব্দ করে। পরে আটককৃতদের রাজারহাট থানায় সোপর্দ করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসমাীদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডিএস
ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২  

প্রকাশিত : ০১:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫