১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আখাউড়ায় দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া ডাকাত দলের দুই সদস্য হলো পারভেজ মিয়া (২৪) ও মাহবুব মিয়া (৩৭) মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পুলিশের দেয়া এক সূত্র থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ- জয়পুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। উল্লেখ্য গত ২৩ ফ্রেব্রুয়ারী রাত ১ টার দিকে কসবা-আখাউড়া সড়কে এ ডাকাত দলের সদস্যরা ডাকাতি সংগঠিত করতে চেস্টা চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তখন তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, আটককৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতি দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।পুরো আখাউড়া উপজেলা কে ডাকাত মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আখাউড়ায় দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫