চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দু’জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটায় ব্যবহৃত দু’টি ডাম্পার জব্দ করা হয়।
৫ মার্চ বুধবার, সকালে উপজেলার সদর ইউনিয়নের বারোদোনা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে ইয়াছিন আরফাত (২১), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এসময় দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। এছাড়া দুটি ডাম্পার ট্রাক জব্দ করি। জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ডিএস




















