পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৫টায় উপজেলার পৌরসদরস্থ সিকিউর সিটি আধুনিক শপিং কমপ্লেক্সের ফুড কোডে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরিফ উদ্দিন বলেন, রমজান শুধু উপবাস থাকার জন্য আসেনি। আমাদের নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে রমজানে। আত্ম-শুদ্ধির মাস হচ্ছে মাহে রমজান। রমজানে গুনাহ মাফ করাতে হবে। রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি আরও ১১টি মাস কাটাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যিনি মাহে রমজানের রহমতের প্রায় শেষ দশকে আমাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশে ইফতার অনুষ্ঠানে আসার-বসার তৌফিক দিয়েছেন। এই রমজান প্রতি বছর আসে। এই রমজান প্রত্যেক নবী রাসূলের জন্য সিয়াম বা রোজা ছিল কিন্তু এ রোজাটি কেন আসে? এর কাজই বা কি? এর দায়-দায়িত্বটা কি এটা আমাদের জানা দরকার। যেহেতু আল্লাহ রাব্বুল আ-লামীন বলেছেন তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে প্রত্যেক নবী রসূলের ওপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকী হতে পারো। আমাদের যে দায়িত্ব শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয়। আমরা এই রমজানের মধ্যে দিয়ে নিজের নৈতিকতা পরিশুদ্ধ করবো। পরিশুদ্ধ অন্তর নিজের মাথায় রেখে আমরা সমাজের মধ্যে এটা বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার আবুল হোসাইন এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোঃ তাহের, সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি, ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট এর ভাইস চেয়ারম্যান আকতার হোসাইন মামুন, সাবেক ছাত্রদল নেতা বখতিয়ার উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও আইনজীবী নেতৃবৃন্দ।
বাদে আসর থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম দ্বীনি আলোচনা করেন এবং আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজত পরিচালনা করেন সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।
ডিএস../




















