০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
মেমন মাতৃসদন হচ্ছে ফ্রি হাসপাতাল সহায়তা করতে একটি শিল্প প্রতিষ্ঠানের আগ্রহ

নতুন সংযোজিত যন্ত্রপাতি উদ্বোধনকালে মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পুরো হাসপাতালটিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চাই এ হাসপাতালকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে; যেখানে রোগীরা আধুনিক চিকিৎসাসেবা পাবেন বিনামূল্যে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গরিব ও অসহায় মানুষের জন্য এটি বিশাল সুযোগ হবে।

৮ মার্চ (শনিবার) হাসপাতালটিতে নতুন সংযোজিত যন্ত্রপাতির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় একটি শিল্প প্রতিষ্ঠান মেমন মাতৃসদনে শীঘ্রই নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি এনআইসিও স্থাপনের ঘোষণা দেন। এই এনআইসিও স্থাপনের জন্য ইতোমধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান এক কোটি টাকা অনুদান দিয়েছে বলে জানান মেয়র।

হাসপাতালে সংযোজিত নতুন যন্ত্রপাতির মধ্যে আছে ডায়াথার্মি মেশিন, রিফ্লেকটিভ ফটোথেরাপি (ডাবল), ইনফ্যান্ট রেডিয়েন্ট ওয়ার্মার, ইনফ্যান্ট ইনকিউবেটর, এলইডি অপারেশন থিয়েটার লাইট, বায়ো কেমিস্ট্রি অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, সাকার মেশিন এবং টেবলটপ সেন্ট্রিফিউজসহ ১০ ধরনের মেডিকেল যন্ত্রপাতি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত বলেন, আমি থিওরিটিক্যাল কথা বলি না। আমি বাস্তবসম্মত কাজ করতে চাই। চট্টগ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে উন্নত করতে যা যা প্রয়োজন আমরা তা করব।

তিনি বলেন, আমরা মেমন মাতৃসদনকে চট্টগ্রামের একটি উন্নত মানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। অতীতে এ হাসপাতালের যে সুনাম ছিল, আমরা সেই ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব। এই লক্ষ্যে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় জনবল স্থায়ীকরণ এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং নতুন জনবল নিয়োগের জন্য কাজ করছি। চিকিৎসকদের কাজের সুবিধার্থে এবং রোগীদের সেবা উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেব।

শাহাদাত বলেন, রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য উন্নত মানের অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এজন্য আমি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি, যাতে তারা একটি অ্যাম্বুলেন্স দান করে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা যায়। কোন জায়গায় সমস্যা আছে আমাকে জানান। আমি সে সমস্যা সমাধানের ব্যবস্থা নেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. দিদারুল মুনীর, ডা. রহিমা খাতুন, ডা. ফাহমিদা সিলভি, ডা. বাবলী মল্লিকা ও সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ।

ডিএস,,.

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মেমন মাতৃসদন হচ্ছে ফ্রি হাসপাতাল সহায়তা করতে একটি শিল্প প্রতিষ্ঠানের আগ্রহ

নতুন সংযোজিত যন্ত্রপাতি উদ্বোধনকালে মেয়র শাহাদাত

প্রকাশিত : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫