চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া-সন্দ্বীপের গুপ্তচরায় ফেরি ঘাট নির্মাণ কাজের পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত শনিবার সকালে তিনি বাঁশবাড়িয়া ফেরি ঘাট নির্মাণের কাজ পরিদর্শন করে আবার স্পিরির্ড বোট যোগে সন্দ্বীপে যান। সেখানে কার্যক্রম পরিদর্শন করে পুনরায় বাঁশবাড়িয়া ফিরে আসেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৩/২৪ তারিখ ফেরি চলাচলের প্রাথমিক মহড়া কার্যক্রম হতে পারে। ওভারঅল ৭০% এর মত কাজ সমাপ্ত হয়েছে। ফেরি ঘাটটি ঈদের আগে চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যমাত্রা ঠিক রেখে প্রত্যেকটি ডিপার্টমেন্ট তাদের স্ব স্ব কাজ রাত-দিন চালিয়ে যাচ্ছে।
পরিদর্শনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফা, ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডিয়ার জেনারেল শামস্ আলম, বাংলাদেশ কোস্ট গার্ডের জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিএস..




















