০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে ছাত্রশিবির’র আয়োজনে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড পৌর শাখার আয়োজনে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার দুপুর ২টায় সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার হল রুমে উক্ত সেমিনার সম্পন্ন হয়।

পৌর শাখার সভাপতি এহসানুল হক জুবায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক (এইচআরডি) হাফেজ রায়হান উদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, শহর শাখার সেক্রেটারী আব্দুর রহমান, শহর আদর্শ থানা শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল তানভীর, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখার সভাপতি শাহদাত হোসেন শাকিলসহ শিবিরেরে কর্মী-সমর্থকরা।

সেমিনারে বক্তারা রমজানের ফজিলত ও মাসজুড়ে মুমিন মুসলমানদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ইসলামী ছাত্রশিবির তরুণ-মেধাবী শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন, নৈতিক ও ইসলামী শিক্ষার মাধ্যমে একটি সুন্দর জাতি ও রাষ্ট্রগঠনের কাজ করছে বলে জানান তারা। আলোচনা সভা শেষে শিবিরের কর্মীদের মাঝে ইসলামী সাহিত্য সংবলিত বই বিতরণ করা হয়।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সীতাকুণ্ডে ছাত্রশিবির’র আয়োজনে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার সম্পন্ন

প্রকাশিত : ০২:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫