০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পাচারের সময় গর্জন কাঠ বোঝাই ট্রাক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারের সময় গর্জন কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারী গর্জন গোল কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট ২২-৮১৬৪।

গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়সার এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর দেওয়া তথ্য ও নির্দেশনায় ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ অভিযান চালিয়ে অবৈধ গর্জন গোল কাঠসহ ট্রাকটি আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট বিট কাম চেক স্টোশন স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমাদের অফিসে সামনে মহাসড়কে ট্রাকটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যেতে থাকে। এরপর ট্রাকের পিছনে মাইক্রোবাস দিয়ে ধাওয়া করে বারআউলিয়া এলাকায় গাড়ীটি রাস্তার পাশে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে আমরা গাড়ীটি অফিস হেফাজতে নিয়ে আসি। জব্দ হওয়া গর্জন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএস..

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

সীতাকুণ্ডে পাচারের সময় গর্জন কাঠ বোঝাই ট্রাক আটক

প্রকাশিত : ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫