০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

অনুমতি মিলেছে নববর্ষ উদযাপনের,নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রাম নগরের ডিসি হিলে প্রায় অর্ধশতাব্দী ধরে বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। করোনাকাল থেকে দু’দিনের অনুষ্ঠান এক দিনে নিয়ে আসে। ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপনের অনুমতি চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করে উদযাপন পরিষদ। গত মঙ্গলবার সভা শেষে তাদের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। এতে বর্ষবরণ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হলে গতকাল বৃহস্পতিবার পরিষদের নেতাদের সঙ্গে সভা শেষে অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সঙ্গে সভা শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক ফরিদা খানম। তবে সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।জানা গেছে, ডিসি হিলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবার ৪৭ বছরে পা রাখছে।৫১টির বেশি সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে।

প্রত্যেক সংগঠনের জন্য সময় বরাদ্দ থাকবে ৮ মিনিট। আয়োজনের মধ্যে থাকবে- দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তিসহ নানা পরিবেশনা। অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। আগে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান হতো দুই দিনব্যাপী।এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কোনো হুমকি নেই।নগরের দামপাড়া সিএমপি সদরদপ্তরে নিরাপত্তা সমন্বয় সভায় সিএমপির উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রইছ উদ্দিন বলেন, বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে বিভিন্ন ধর্মীয় বক্তা যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি।সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ও উপপুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মাহবুব আলম খান।নগরের সিআরবি শিরীষতলায় বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান আয়োজন করে নববর্ষ উদযাপন পরিষদ। এবারও তারা দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে।

ডিএস./

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

অনুমতি মিলেছে নববর্ষ উদযাপনের,নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ

প্রকাশিত : ০৩:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫