০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দাখিল পরীক্ষায় অনিয়মে কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি, ৯৯ হাজার টাকা জরিমানা

পাবনার চাটমোহরে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত তিনজনকে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে এ অর্থদন্ড প্রদান করেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মওলানা মো. আব্দুর রাজ্জাক। তিনি কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন। অন্য দুই শিক্ষক হলেন- বরদানগর আব্বাসিয়া দাখিল মাদরাসার সুপার মওলানা মো. সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মওলানা মো. মোসলেম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, পরীক্ষার শুরুতেই পরীক্ষা কেন্দ্রের দুইটি কক্ষে একই সেটের ওএমআর শিট পরীক্ষার্থীদের সরবরাহ করা হয়। পরিদর্শনে গিয়ে সন্দেহ হলে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে এবং এই অনিয়ম ধরা পড়ে। তিনি আরো জানান, একই কক্ষে পরীক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ওএমআর শিট দেওয়ার নিয়ম। তাছাড়া সকল পরীক্ষার্থী একই সেটের প্রশ্নের উত্তর দিচ্ছিল। এ কারনেই কেন্দ্র সচিবসহ তিনজনকে পরিক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া এসি ল্যান্ড তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দিয়েছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাখিল পরীক্ষায় অনিয়মে কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি, ৯৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৬:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫