০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

ঢাকা জেলার সাভার থানাধীন নামাবাজার এলাকা হতে ০৭ (সাত) বোতল বিদেশী মদসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ শাওন হোসেন (২৯)কে অদ্য ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

অদ্য ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে, ঢাকা জেলার সাভার থানাধীন নামাবাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মদ বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে ঢাকা জেলার সাভার থানাধীন নামাবাজার এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, উক্ত এলাকায় র‍্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১(এক) জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মদের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে সিমেন্টের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ০৭ (সাত) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিদেশী মদ সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে সাভার এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‍্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

প্রকাশিত : ০৭:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫