০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

মাওলানা রইস হত্যা, সারাদেশের মতো সীতাকুণ্ডেও ইসলামী ছাত্রসেনার ডাকে চলছে সড়ক অবরোধ

ইসলামী ছাত্রসেনা নেতা, মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবীতে টানা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডেও সড়ক অবরোধ চলছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইসলামী ছাত্রসেনা এই অবরোধ কর্মসূচি পালন করছে। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে শুরু হয় এ অবরোধ, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, অবরোধ চলাকালীন উপজেলার শীতলপুর, চৌধুরীঘাটা, বাইপাস ও কুমিরা রয়েল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সুন্নি ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। তারা দাবী করছেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়।

তাকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবীতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা। এ ঘটনায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ।

ডিএস/

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

মাওলানা রইস হত্যা, সারাদেশের মতো সীতাকুণ্ডেও ইসলামী ছাত্রসেনার ডাকে চলছে সড়ক অবরোধ

প্রকাশিত : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫