১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোঃ বিল্লাল মিয়া (৪৭) জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। আটককৃত বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বিল্লাল মিয়ার গ্রেপ্তারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়াকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেল গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও সে একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। বিচার কার্যের অংশ হিসেবে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫