০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুমিল্লায় মাদকের আস্তানায় সেনাবাহিনীর অভিযান; আটক ৪

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদকের আস্তানা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ মে) রাত ১টার দিকে জেলার আলেখার চর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল দল চৌদ্দগ্রাম উপজেলার লালারপুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে মূল সন্দেহভাজন খোরশেদ আলম পালিয়ে যায়।

আটককৃতরা হল- রংপুর জেলার হরিচরন লস্কর এলাকার শাহ আলম মিয়ার ছেলে আল আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল কালামের ছেলে আব্দুর রহিম এবং একই উপজেলার জগন মোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজীব(৩০), চাং চাং গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ(২৭)।

অভিযানে জোনাকি হোটেলের পেছনে গোপন ঘাঁটি থেকে উদ্ধার করা হয় ৪২৪ বোতল ফেনসিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার মদের কাঁচামাল, ১২ বোতল কিংফিশার ও হি-ম্যান বিয়ার এবং ১ বোতল অফিসার্স চয়েস বিদেশি মদ।

এছাড়া ৮০০ গ্রাম সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড), নগদ ১৭ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন এবং ৪টি ফয়েল পেপার জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

ডিএস/

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লায় মাদকের আস্তানায় সেনাবাহিনীর অভিযান; আটক ৪

প্রকাশিত : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫