০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকিটসহ দুই কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃনগর ট্রেনের ১৫ টি টিকিটসহ দুই টিকেট কালোবাজারি কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন হলেন, উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হিরন মিয়া (৪৩) ও আখাউড়ার বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫) মঙ্গলবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান,সোমবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর মুক্তমঞ্চের পাশ থেকে তাদের আটক করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

সোমবার সন্ধ্যায় আখাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এই ২ জনকে আটক করতে সক্ষম হন।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, এ চক্রটি কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের জন্য অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করে থাকেন। গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আখাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকিটসহ দুই কালোবাজারি গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫