০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরী ঘাট পরিদর্শন করলেন উপদেষ্টা ফাওজুল কবির

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরী ঘাট পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (১৪ মে) সকাল ১১ টায় উপজেলার বাঁশবাড়িয়া ফেরী ঘাট সন্দ্বীপ সংযোগ পরিদর্শনকালে ঘাট ও ফেরীতে কর্মরত কর্মচারীদের আবাসন ও সুপেয় পানি নিশ্চিতকরণ, পার্কিং ইয়ার্ড ও যাত্রী ছাউনী নির্মাণ, ফেরীর টিকেটিং ব্যবস্থা, গাড়ী লোডিং এর ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্যতা, নৌপথে জেলেদের জাল নিয়ন্ত্রণ এবং পন্টুন ও এপ্রোচ সড়কের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নতুন জিও টিউব স্থাপন সহ অন্যান্য করণীয় সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং), মোঃ সবুর খান, যুগ্ম-পরিচালক (নৌ-সওপ), এ এস এম আশরাফুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), মোঃ কামরুজ্জামান, উপ-পরিচালক (বওঅপ), মোঃ এনামুল হক, উপ-পরিচালক (নৌ-সওপ), মোঃ সেলিম রেজা, সহকারী প্রকৌশলী (পুর) সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ডিএস./

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরী ঘাট পরিদর্শন করলেন উপদেষ্টা ফাওজুল কবির

প্রকাশিত : ০৫:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫