আন্তর্জাাতিক খ্যাতি সম্পন্ন প্রতিবন্ধি বিষয়ক বিশেষজ্ঞ ও সি.এস.এফ গ্লোবাল এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ মুহিহের সৌজন্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদে বাংলাদেশ সেরিব্রাল পালসি রেজিষ্টার (বিপিসিআর) প্রতিবন্ধী শিশুদের মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের হল রুমে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত শ্রেষ্ঠ সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার।প্রজেক্ট রিসার্স কো-অডিনেটর সিমিয়ন গালিভার মং এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন গাড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী, গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,ডাঃ শফিউল ইসলাম, প্রোগাম ম্যানেজার ড. রাজিন আশরাফ,সাংবাদিক সাগর বসাক,রাজিব রাসেল, হুমায়ন আহমেদ, আমিরুল ইসলাম, রওশন আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি আব্দুল জব্বার বলেন, সাবেক উপ-প্রধানমন্রী প্রয়াত প্রফেসর ড. এম এ মতিনের হাতে গড়া এ প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানে অসহায় প্রতিবন্ধি সিএসএফ গ্লোবাল প্রতিষ্ঠা করে মানুষের সেবা করে আসছে । তারই ছেলে প্রফেসর ড. এম এ মুহিত একইভাবে প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা দিয়ে আসছে । সারা বংলাদেশেই তার কার্যক্রম চলমান রয়েছে। আগামী পবিত্র ঈদুল আযহার পর প্রতিবন্ধিতের নিয়ে এক ব্যাতিক্রমী অনুষ্ঠান করার ঘোষনা দেন । শেষে শত শত প্রতিবন্ধি রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়।
ডিএস./




















