০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় মোঃ শামসুল আলম (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম স্থানীয় বাঁশবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামসুল আলম কোট্টা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে মুহুর্তেই তিনি রাস্তার পাশে ছিঁটকে পড়েন এবং তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় শামসুল আলমকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, এ ঘটনায় প্রাইভেটকার এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত : ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫