চট্টগ্রামের সাতকানিয়ায় পূরবী বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর।জানা যায়, ১৮ মে রবিবার বিকাল ৫ টার দিকে কেরানী হাট- বান্দরবান সড়কের সত্যপীর মাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাজিফা আক্তার (০৫)হাদিয়ার পাড়া ৩ নং ওয়ার্ডের নুরুল আবছার এর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান,পায়ে হেঁটে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল সাথে ৪ জন বাচ্চা ছিল হঠাৎ একটা বাচ্চা দৌড়ে রাস্তা পার করছিল পিছনে দৌড়ে অন্যরা পার হলেও একজন পার হতে পারেনি এসময় বান্দরবান দিক থেকে আসা পূরবী গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।
নিহত নাজিফা আক্তার এর মামা জানায়,নাজিফার বাবা সৌদি প্রবাসী তারা এক ভাই এক বোন বড়টা ভাই মোহাম্মদ আবিদ বয়স ৭ বছর আর নাজিফার বয়স ৫ তারা একসাথে তাদের ফুফুর সাথে বেড়াতে গিয়েছিল।
নিহত শিশুটির চাচা আনছার উদ্দিন জানান, নাজিফা আক্তার আমার বোনের বাড়ি থেকে বেড়াতে আসা আমার ভাগ্নে-ভাগনী ও আমার বোনের সাথে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড বিজিবি ক্যাম্পের দিকে বিকালে ঘুরতে বের হয় । রাস্তা পারাপারের সময় বান্দরবান থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৪-০০৫৪ পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে, লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এই বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূরবী গাড়িটি জব্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
ডিএস./























