০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় মুল হোতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার চাঞ্চল্যকর কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় র‌্যাব-১৩ অভিযান চালিয়ে প্রধান আসামী তাজমুল হককে গ্রেফতার করেছে।

বুধবার (২১ মে) বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস টিম পঞ্চগড় সদর উপজেলার হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী তাজমুল হক (৩৩), কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তাজমুল উপজেলার দুওসুও ইউপির সনগাঁও চৌধুরিপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।

এজাহারসূত্রে জানা যায় , মৃত খাইরুন নাহার (২৬) এর সাথে প্রধান আসামি তাজমুল হক (৩৩) এর আনুমানিক ০৮ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। খাইরুন নাহারের কোন সন্তান না হওয়ার কারণে আসামীগণ (পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন) বিভিন্নভাবে তাজমুলকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিতে থাকেন। যার ফলে তাজমুল ও খাইরুনের মধ্যে মানসিক এবং পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত ঘটনার জের ধরে গত ২১ এপ্রিল সকাল ৮ টায় বালিয়াডাঙ্গী থানাধীন দুওসুও সনগাঁও গ্রামস্থ তাজমুলের বসতবাড়ির ২০০ গজ দক্ষিনে বাঁশঝাড়ের মধ্যে আসামীর পিতার কবরের পাশে খাইরুনের মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে খাইরুনের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় ২১/০৪/২০২৫ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ১৫।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর চৌকস আভিযানিক দল গতকাল বুধবার (২১ মে) বিকাল ৫ টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার সদর থানাধীন হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী তাজমুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় মুল হোতা আটক

প্রকাশিত : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫