০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ছয়দিন মৃত্যুযন্ত্রণার পর না ফেরার দেশে সাব্বির

চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলেছে। কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তাদের উৎপাতে নগরবাসী আতঙ্কে রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, ডাকাতি, দখল বাজি,চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসা থেকে শুরু করে খুনের ঘটনাও ঘটাচ্ছে।চট্টগ্রাম নগরের হালিশহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির (১৮)।

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয় একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়।বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে ছয় দিন ধরে মৃত্যুযন্ত্রণা ভোগ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সাব্বির নগরের আইডিয়াল টেকনিক্যাল স্কুল নামে একটি প্রতিষ্ঠানের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সূত্র মতে, গত ১৬ মে শুক্রবার দুপুরে নামাজ পড়ার পর আবিদ নামে এক তরুণ চা খাওয়ার কথা বলে হালিশহরের নতুন বাজার বিশ্বরোড এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এলাকার কিশোর-তরুণদের মধ্যে বিরোধ হয়েছিল। তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এলাকাভিত্তিক গ্রুপিং নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। সেখানে ছুরিকাঘাত করা হয়েছিল সাব্বিরকে।নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। সাব্বিরের পরিচয় শনাক্তের পর পুলিশ তদন্ত করে একজনকে গ্রেপ্তার করে। সে ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

ডিএস./

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

ছয়দিন মৃত্যুযন্ত্রণার পর না ফেরার দেশে সাব্বির

প্রকাশিত : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫