১২:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

গতকাল শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢুলিপাড়া চৌমুহনীতে নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই যুবকের নাম সোহেল। তিনি বরুড়া উপজেলা আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার রাত ৮ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নিরাময়ে ভিতরে থাকা চিকিৎসাধীন রোগীরা নিরাময় কেন্দ্র ভবনটি ভাঙচুর করে। এ দেখে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশ ঘটনা স্থান ত্যাগ করে। পরে একই বিল্ডিং থেকে আরেকজন রোগী এনামুল লাফ দিয়ে পড়ে যায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে নিহত সোহেলের স্বজনদের দাবি, কর্তৃপক্ষ সোহেলকে হত্যা করেছে। নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ডিএস./

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

কুমিল্লায় নিউ যত্ন মাদকাসক্তি কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫