বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল জেলা (দক্ষিন) এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।গত শনিবার (২৪ মে) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এর উপস্থিতিতে সদস্যদের সরাসরি ভোটে আহবায়ক কমিটি গঠন করা হয়।
ভোটে প্রিন্সিপ্যাল আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ আবদুর রব আহ্বায়ক, হাফেজ মাওঃ সৈয়দ আহমদ মাহমুদী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলহাজ্ব ক্বারী এনায়েত উল্লাহ মাহমুদী সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে জেলা নির্বাচন টিম নির্বাচন পরিচালনা করেন মুফতি গাজী রিয়াজুল ইসলাম টিম প্রধান, হাফেজ মাওঃ মোঃ শাহাদাত হোসেন সবুজ টিম সদস্য এবং ক্বারী আমিরুল ইসলাম টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সার্বিক তদারকি করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মোঃ সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওঃ আবুল হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। নব-নির্বাচিত কমিটি সকলের দোয়া কামনা করেন।
ডিএস./





















