১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চাকসুর গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা ইসলামী ছাত্র আন্দোলনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাইনুদ্দিন, দাওয়াহ সম্পাদক মুরাদ হোসাইন মুসা, তথ্য গবেষণা সম্পাদক নাঈম উদ্দিন, অর্থ সম্পাদক সোলাইমান ইসলাম শাফিন ও উচ্চ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান জানান, আমাদের চাকসু গঠনতন্ত্রে লক্ষ্য-উদ্দেশ্য, কার্যাবলি ও পদ-পদবী তিনটি বিষয়েই প্রস্তাবনা রয়েছে।

চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে আমরা প্রস্তাব করছি, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং দেশীয় সংস্কৃতি শিক্ষার্থীদেরকে সৎ, সচেতন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং ধর্মীয় চেতনাকে ধারণ করা।

কার্যাবলির মাঝে অতিরিক্ত সংযোজন করা বলতে তিনি বুঝিয়েছেন, ক্যাম্পাসে অশ্লীলতা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশের বৈচিত্র্য রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কার্যনির্বাহী কমিটির মাঝে ব্যবস্থাপনা সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শিক্ষার্থী কাউন্সিলিং সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক, হল ব্যবস্থাপনা সম্পাদক এবং উচ্চ শিক্ষা সম্পাদক যুক্ত করার দাবী জানাচ্ছি।

ডিএস./

ট্যাগ :

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

চাকসুর গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা ইসলামী ছাত্র আন্দোলনের

প্রকাশিত : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫