০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুজনের মৃত্যু

কুষ্টিয়ায় সাপের কামড়ে পৃথক দুটি স্থানে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে। আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে কামরুজ্জামান (৫০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় ‘রাসেল ভাইপার’ সাপটি কামড় দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন কামরুজ্জামান। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের মৃত. করিম পরামানিকের ছেলে।

এদিকে সাপের কামড়ে এমন মৃত্যুতে জেলাজুড়ে সাপ আতঙ্ক সৃষ্টি হয়েছে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামডে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই চিকিৎসকের।

ডিএস..

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুষ্টিয়ায় সাপের কামড়ে দুজনের মৃত্যু

প্রকাশিত : ০৫:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫